1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বঙ্গবন্ধু রেল সেতুর কাজ ৪৬ ভাগ সম্পন্ন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

যমুনার উত্তাল বুকে দ্রুত গতিতে এগিয়ে চলছে বাংলাদেশের বৃহত্তম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর কাজ। এরই মধ্যে সাতটি পিয়ারের ওপর দৃশ্যমান হয়েছে পাঁচটি স্প্যান। সংশ্লিষ্টরা বলছেন, সেতুটি চালু হলে উত্তরাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা ছাড়াও খুলবে ব্যবসা-বাণিজ্যের নতুন দুয়ার।

সেতুর সাইট ইঞ্জিনিয়ার মো. তানভীর আহমেদ জানান, ৪ দশমিক ৮ কিলোমিটারের এই সেতু নির্মাণে ব্যবহৃত হচ্ছে আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি।

সেতুটিতে থাকছে শত বছরের গ্যারান্টিযুক্ত ওয়েদারিং স্টিল। রেলপথে থাকবে না কোনো স্লিপার; থাকবে ডিজাইন স্পিড।

প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সেতুর কাজ ৪৬ ভাগ শেষ হয়েছে।

এদিকে, সেতুর কাজ দ্রুত এগিয়ে চলায় খুশি ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা বলছেন, সেতুটি পুরোপুরি চালু হলে একদিকে যেমন যাতায়াতে সময় বাঁচবে, কমবে যাত্রী ভোগান্তি, আবার বাড়বে বঙ্গবন্ধু সড়ক সেতুর স্থায়িত্ব। অন্যদিকে স্বল্প খরচে মালবাহী ট্রেনে উত্তরাঞ্চল থেকে সারা দেশে কৃষি ও শিল্প পণ্য আনা নেওয়া করা যাবে। এছাড়াও খুলবে ব্যবসা-বাণিজ্যের নতুন দুয়ার।

১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলওয়ে সেতুটি ২০২৪ সালের ৯ আগস্ট কাজ শেষ হলে ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu