1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খেরসনে গুরুত্বপূর্ণ সাত সেতু ধ্বংস

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ খেরসন অঞ্চল ছেড়ে গেছে রুশ বাহিনী। রুশ বাহিনী খেরসন ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টায় সাতটি সেতু ধ্বংস অবস্থায় পাওয়া গেছে। এসব সেতুর স্যাটেলাইট ছবি সংগ্রহ এবং বিশ্লেষণ করেছে মাক্সার টেকনোলজিস। খবর সিএনএন

প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত দুটি সেতুর মধ্যে একটি রেল সেতু। এটি কাখোভকাতে বাঁধের উপরে অবস্থিত। খেরসন শহরের দক্ষিণ-পূর্বে অবস্থিত আন্তোনিভস্কি সড়ক সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল আগেই। কিন্তু এখন এখন পুরোপুরি বিধ্বস্ত। আর পাশের রেল সেতুটিরও একই পরিস্থিতি।

বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে খেরসনের দবিবকাতে ইনহুলসেটস নদী পার হওয়া আরেকটি সেতু। রুশ বাহিনীর প্রবেশ ওই সেতু ধরে চোখে পড়ার মতো ছিল।

ম্যাক্সার জানিয়েছে, কাখোভকা বাঁধের পূর্বাঞ্চলে অবস্থিত দুটি সেতু ধ্বংস হয়েছে। খেরসনের গুরুত্বপূর্ণ এসব সেতু ধ্বংসের পেছনে কারা দায়ী তা স্পষ্ট নয়।

এ ব্যাপারে বক্তব্য পাওয়া যায়নি ইউক্রেন ও রাশিয়ার। খেরসন অঞ্চলের দনিপ্রো নদীর পশ্চিম থেকে রুশ বাহিনী পিছু হটলে এমন তাণ্ডবের বিষয়টি সামনে এনেছে ম্যাক্সার।

খেরসন শহর থেকে রুশ সেনা প্রত্যাহারের পর গতকাল শুক্রবারই অঞ্চলটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনীয় বাহিনী শহরে প্রবেশের পর উল্লাসে মেতেছেন স্থানীয়রা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu