রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আগামী ২৪ নভেম্বর ঢাকায় আসছেন। শনিবার (১২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে এ তথ্য জানা যায়। এটিই রাশিয়া কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন বলে জানা গেছে।
এর আগে সোমবার (৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আইওআরএর সদস্য রাষ্ট্র এবং ডায়ালগ অংশীদারদের ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকেই আমন্ত্রণ পেয়ে সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসবেন। তিনি সম্মেলনে যোগ দেবেন। বাকিদের যারা আমন্ত্রণ পেয়েছেন, সবাই সিদ্ধান্ত দু-একদিনের মধ্যে হয়তো জানিয়ে দেবেন।
আইওআরএর বর্তমান সভাপতি বাংলাদেশ। আগামী ২২ ও ২৩ নভেম্বর ঢাকায় জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটি সিএসওর বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ নভেম্বর, রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন আইওআরএর ডায়ালগ অংশীদাররা বৈঠকে যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২৪ নভেম্বর ডায়ালগ অংশীদার হিসেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা আসার কথা রয়েছে। এর পরদিন ঢাকা ছাড়বেন তিনি।