1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আজ ফরিদপুরে বিএনপির গণসমাবেশ, প্রস্তুত মঞ্চ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

ফরিদপুরের বিএনপির গণসমাবেশের মঞ্চ প্রস্তুত। শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার মধ্যে মঞ্চ প্রস্তুত হয়। শনিবার (১২ নভেম্বর) শহরের উপকন্ঠে কোমরপুরের আব্দুল আজিজ ইন্সটিটিউটের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দলটির গণসমাবেশ। এরই মধ্যে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার রাতের মধ্যেই মানুষে ভরে গেছে মাঠ। ফরিদপুরসহ পাশ্ববর্তী ৫ জেলার নেতাকর্মীরা এ সমাবেশে যোগ দেবেন। বিএনপি নেতাকর্মীরা বলছেন, ইতোমধ্যেই গণসমাবেশের মূল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। গণসমাবেশের মাইক লাগানো হচ্ছে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সমাবেশের মাঠ ছাড়িয়ে ঢাকা-ফরিদপুর মহাসড়ক হয়ে শহর পর্যন্ত জনসমাগম ঘটবে।

কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ফরিদপুরের এ গণসমাবেশ স্মরণকালের ঐতিহাসিক সমাবেশ হিসেবে পরিগণিত হবে।

বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বেসরকারি বাসের পাশাপাশি দু’দিন বিআরটিসি বাস বন্ধ করার কারণ বিএনপির গণসমাবেশকে বাধা দেওয়া। কিন্তু এতে বিএনপির গণসমাবেশে কোনো সমস্যা হবে না। কেননা বাধা পেলেই মানুষ বেশি বের হয়, বাঁধ ভাঙার জন্য। তাই মানুষ বিএনপিকে ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে জনসমাবেশে যোগ দিচ্ছেন।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় গণসমাবেশস্থলে এসে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে থাকবেন- স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu