1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফারদিনের বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৪০ সময় দর্শন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূরকে হত্যার অভিযোগে করা মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে তাকে রামপুরা থানা থেকে নেয়া হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে। এসময় বুশরার ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের আবেদন মঞ্জুর করেন।

গতকাল (বুধবার) রাত সাড়ে ৩টায় ফারদিনের বাবার দায়ের করা মামলায় তাকে আটক করে গ্রেপ্তার দেখায় পুলিশ।

থানার পাশাপাশি মামলার তদন্ত করছে ডিবি।

জানা গেছে, বুশরা অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার মেয়ে। বনশ্রীতে একটি বাসায় ৬ বান্ধবী মিলে থাকত তারা। বুশরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংলিশ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। এ মামলায় বুশরাসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

নিখোঁজের ২ দিন পর গত ৭ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট শিক্ষার্থী ফারদিনের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে পরদিন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ জানান, ফারদিনকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, ফারদিনের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। তার বুকের ভেতরেও আঘাতের চিহ্ন আছে। এটি অবশ্যই হত্যাকাণ্ড, পানিতে ডুবে মৃত্যু না। এর আগে রাজধানীর রামপুরা থেকে নিখোঁজ হন তিনি।

প্রসঙ্গত, ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম-সম্পাদক ছিলেন তিনি। তিন ভাইয়ের মধ্যে পরশ সবার বড়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu