1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাংলাদেশসহ ৩ দেশের অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিচ্ছে ভারত

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের অধিকার দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির ৯ টি রাজ্য। বুধবার (৯ নভেম্বর) দিল্লিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন বিষয়টি। খবর হিন্দুস্থান টাইমসের।

এই ৯ রাজ্য হলো গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, দিল্লি ও মহারাষ্ট্র।

তবে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বাংলাদেশি শরণার্থী বসবাস করলেও নাগরিকত্ব সুবিধা দেওয়ার তালিকায় নাম নেই রাজ্যটির। তালিকায় রাখা হয়নি আসাম রাজ্যকেও। অথচ ওই দু’টি রাজ্যে বাংলাদেশ থেকে যাওয়া বিপুল সংখ্যক শরণার্থী বসবাস করছেন দেশটিতে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন মেনে ২০২১ সালের ১ এপ্রিল থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যাওয়া মোট ১ হাজার ৪১৪ জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে।

যাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, তারা হিন্দু, শিখ ও খ্রিস্টান ধর্মাবলম্বী।

চলতি ২০২২ সালেও এই ধারা অব্যাহত রাখা হয়েছে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছে, বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান), পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম প্রধান দেশ থেকে যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি ধর্মাবলম্বী ব্যক্তি বা গোষ্ঠী ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।

৯টি রাজ্য নাগরিকত্ব সুবিধা দিলেও পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বাস্তবায়নের অনুমতি দেবেন না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মতুয়া সম্প্রদায়ের সদস্যদের ভারতীয় নাগরিকত্বের আশ্বাস দিয়েছেন। নদীয়া জেলার কৃষ্ণনগরে এক সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি মতুয়া সম্প্রদায়কে আশ্বস্ত করছি যে আপনি ভারতের নাগরিক। আমি আশ্বাস দিচ্ছি যে কেউ আপনার নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না। শরণার্থীদের জন্য জমি দেব। আমি এখানে সিএএ হতে দেব না। ”

উল্লেখ, মতুয়ারা, বাংলার তফসিলি জাতি জনসংখ্যার একটি বড় অংশ। ১৯৫০ সাল থেকে বর্তমান বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে পাড়ি জমাচ্ছে তারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu