1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হিমালয়ের চূড়ায় দেখা মিলল বিরল ‘তুষার চিতার’

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৭৫ সময় দর্শন

সম্প্রতি হিমালয় পর্বতমালার প্রায় ১৮ হাজার ফুট উঁচু এক চূড়া থেকে বিরল ‘তুষার চিতার’ দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন মার্কিন ফটোগ্রাফার কিটিয়া পাওলোস্কি।  

কিটিয়া পাওলোস্কির তোলা ছবিতে দেখা যায়, নেপালের হিমালয় পর্বতের খুম্বু হিমবাহের ‘ফ্যান্টম অ্যালি’ বা ‘ভূতের গলি’ হিমবাহের চূড়ায় বসে রয়েছে একটি ‘তুষার চিতা’। একই হিমবাহে এরকম আরও একটি ছবি তুলেছেন তিনি। তবে সেটি একটু ভিন্ন।

এই খুম্বু হিমবাহের উপত্যকায় জন্ম নিয়েছিলেন প্রথম এভারেস্ট বিজয়ী তেনজিং নোরগে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এমন বিরল ছবি তুলতে পারার জন্য কম কষ্ট করতে হয়নি কিটিয়াকে। কয়েক দিন তাকে কাটাতে হয়েছে ঠান্ডা বরফাবৃত ওই এলাকায়। পাড়ি দিতে হয়েছে দেড় শ কিলোমিটারেরও বেশি পথ। এই বিষয়ে কিটিয়া জানান, ছবিটি তোলার জন্য সব মিলিয়ে হেঁটে তাকে ১৬৫ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে হয়েছে।নিজের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কিটিয়া। ক্যাপশনে লিখেছেন, ভূতের গলি হিমবাহের চূড়ায় একটি তুষার চিতা বসে রয়েছে। ৯ অক্টোবর রাতে চাঁদের ভৌতিক আলোয় ভেসে যাচ্ছিল হিমালয় চূড়া। কৃত্রিম আলো ছাড়াই দেখা যাচ্ছিল চারদিক…. সাধারণত তুষার চিতা সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত সক্রিয় থাকে। তাই এমন একটি ‍দৃশ্য ক্যামেরাবন্দি করতে আমাকে ঝুঁকি নিতেই হলো। ভোর ৪টার দিকে পায়ে জুতা গলিয়ে আমি বেরিয়ে পড়লাম। সঙ্গে ২৫ পাউন্ড ওজনের ক্যামেরার আনুষঙ্গিক যন্ত্রপাতি। ’একই হিমবাহে তুষার চিতার আরেকটি ছবি শেয়ার করে কিটিয়া লিখেছেন, পৃথিবির অন্যতম নিষিদ্ধ ঘোষিত এলাকায় হেঁটে যাওয়ার পথে, প্রায় অক্সিজেনশূন্য বিরান এলাকা থেকে সবচেয়ে কঠিন ও ফলপ্রসূ ছবিটি আমি তুলেছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu