1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফরিদপুরে সমাবেশ বানচালের অভিযোগ বিএনপির

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে সরকার নানা অপকৌশল চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সরকার পুলিশ দিয়ে নেতাকর্মীদের বাড়িতে রাতে অভিযান চালাচ্ছে। এমনকি পুলিশ দলটির নেতাকর্মীদের বাড়িতে গিয়ে মা-বোনদের সঙ্গে খারাপ আচরণ করছে বলেও অভিযোগ তোলা হয় বিএনপির পক্ষ থেকে।

বুধবার (০৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব অভিযোগ করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও গণসমাবেশের সমন্বয়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি অভিযোগ করে বলেন, সরকার অন্য জেলায় যেভাবে সমাবেশ বানচাল করার অপকৌশল নিয়েছিল ফরিদপুরেও একই কৌশল নিয়েছে সরকার। পুলিশ বাহিনীকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করার চেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও জানান, এরই অংশ হিসাবে ফরিদপুর শহরসহ বিভিন্ন উপজেলাগুলোতে পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এসময় থেকে ৯ জনকে আটক করা হয়েছে। নেতাদের বাড়িতে না পেয়ে তাদের বাবা-মা ও স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে পুলিশ।

তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা গণসমাবেশ করার জন্য শহরের চারটি স্থানের জন্য আবেদন করেছিলাম। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদের সেই চারটি স্থানের কোনটির অনুমোদন দেননি। শহর থেকে ৬ কিলোমিটার দূরে কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউটে করার জন্য অনুমতি দিয়েছে। তারপরও সেই সমাবেশ বানচাল করার জন্য নানা অপকৌশল করছে প্রশাসন। ইতোমধ্যেই ফরিদপুরে সকল ধরনের যানবাহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরুল হক, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, সাবেক এমপি ইয়াসমিন আরা হক, জেলা বিএনপি আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব একে এম কিবরিয়া স্বপন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu