1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কর্ণফুলী টানেল আংশিক খোলা হবে ২৬ নভেম্বর

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৯৮ সময় দর্শন

কর্ণফুলী নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু ট্যানেল আগামী ২৬ নভেম্বর আংশিক খুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৯ নভেম্বর) রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ঋণ গ্রহণে আইএমএফের কোনো কঠিন শর্ত মানা হবে না জানিয়ে ওবায়দুল বলেন, ‘রিজার্ভে চাপ পড়েছে। আশা করি, ধীরে ধীরে স্বস্তিদায়ক হবে।

টাকার প্রয়োজন আছে। আইএমএফের ঋণ আমাদের প্রয়োজন আছে, কিন্তু কোনো কঠিন শর্ত মেনে নেওয়া হবে না। যৌক্তিক পরামর্শ মেনে ঋণ নেওয়া হবে। ’

সেতুমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ার গতি কমেছে। ধীরে ধীরে স্বস্তি আসবে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয় বিশ্ব রাজনীতি বদল করবে। কারণ প্রেসিডেন্টের একক ক্ষমতা খর্ব হবে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পরিস্থিতিও পরিবর্তিত হবে। ’

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে ২৪ ডিসেম্বরের আওয়ামী লীগের কাউন্সিল জাঁকজমক হবে না। জাতীয় সম্মেলনের আগে সারাদেশের কাউন্সিলগুলো শেষ করা হবে। জাতীয় কাউন্সিলের জন্য ১১টি উপকমিটি হয়েছে। ’

সেতু উদ্বোধন নিয়ে তিনি বলেন, ‘একসঙ্গে একশ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ায় একসঙ্গে এতগুলো সেতু উদ্বোধন আগে হয়েছে বলে মনে হয় না। পদ্মা সেতু শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের প্রকাশ। ’

বিএনপির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যে সংকটে দেশ রয়েছে তা থেকে বেরিয়ে আসা বিএনপির মূল লক্ষ্য নয়; বরং রাজনৈতিকভাবে ক্ষমতায় যাওয়া তাদের লক্ষ্য। বিএনপি সমাবেশের মাধ্যমে প্রস্তুত হচ্ছে। কিন্তু সরকার ভয় পায় তাদের আগুন সন্ত্রাস। গণতন্ত্র বিকাশমান প্রক্রিয়া। আমাদের চেষ্টা আছে। আছে ভুলত্রুটি এবং সংশোধনের চেষ্টাও। ’

তিনি আরও বলেন, ‘বিএনপি তত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না বললেও শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। তাদের টাকার উৎস ও কাকে কত দেওয়া হবে সেটার হিসাব করছে, সেটাও আমরা জানি। ’

নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যেটা আছে সেটা আজিজ মার্কা কমিশন নয়। আইনগতভাবে কমিশন কাজ করবে। এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিতে বিএনপির আপত্তি কোথায়?’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu