1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আহত পাখি নিয়ে হাসপাতালে পরিবেশ কর্মীরা, দুই শিকারির অর্থদণ্ড

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

সিংড়ার চলনবিলে কারেন্ট জালের ফাঁদ পেতে পাখি শিকারের সময় হাতে-নাতে আটক করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মহেশচন্দ্রপুর গ্রামের ইসলাম সরদার (৪৫) ও সাইফুল ইসলাম (৪২) নামের দুই পাখি শিকারিকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান।

মঙ্গলবার রাত ৯টায় চলনবিলের বাইকোলা বিলে অভিযান চালিয়ে তাদের আটক করেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এসময় দেশীয় প্রজাতি ও অতিথি ৪টি পাখি উদ্ধার ও দেড় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।

আর আহত পাখিগুলোকে বুধবার সকালে চিকিৎসা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. কে. এম ইফতেখারুল ইসলাম।

চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শীতের শুরুতে বিলের অল্প পানিতে মাছের সাথে পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠে চলনবিল। আর এক শ্রেণির পাখি শিকারিরা বিভিন্ন ফাঁদ পেতে বিলের বিভিন্ন পয়েন্টে পাখি শিকারের নেমে পড়ে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাইকোলা বিলে প্রায় ৪ কিলোমিটার কাঁদা-পানি মাড়িয়ে দুই পাখি শিকারিকে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ৪ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান। স্থানীয় মহেশচন্দ্রপুর বাজারে জব্দকৃত ফাঁদ ধ্বংস ও পাখি শিকার বন্ধে প্রচারণা চালানো হয়।

এই অভিযানে অংশগ্রহণ করেন চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন, পরিবেশ কর্মী হাসিবুল হাসান, হাবিব প্রামাণিক প্রমুখ।

সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, চলনবিলের পাখি ও প্রকৃতি বাঁচাতে ২০১২ সাল থেকে রাত-দিন বিলের দুর্গম এলাকায় প্রতিনিয়তই ছুটে চলেছেন চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে সব সময় তাদের সহযোগিতা করা হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu