1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তালাকপ্রাপ্ত নারী মানেই ‘এভেইলেবল’ না: শবনম ফারিয়া

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১২৯ সময় দর্শন

টিভি পর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। ‘দেবী’ সিনেমায় অভিনয় করেও ভক্তদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব শবনম ফারিয়া। তার ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে সমালোচনা।

তার জীবনে বিচ্ছেদের মতো বড় ঝড় বয়ে গেছে।

ব্যক্তিজীবন, কাজ- এসব নিয়ে বার বার সংবাদের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। আজ বুধবার দুপুরে ফেজবুকে এক মন্তব্য করে আবার শিরোনামে এসেছেন তিনি। এবার মন্তব্য করলেন, তালাকপ্রাপ্ত নারী মানেই ‘এভেইলেবল’ না।

ফেজবুক স্ট্যাটাসে ফারিয়া বলেন, ‘আমাদের আশেপাশের কিছু মানুষ মনে করে, যদি কেউ তালাকপ্রাপ্ত হয়, তাহলে তারা ‘‘এভেইলেবল। ’’  না বন্ধু, বিবাহবিচ্ছেদ তাঁর স্ট্যান্ডার্ড মোটেও নিচে নামায় না। ‘

তিনি বলেন, ‘এমনকি যদি সে তালাকপ্রাপ্তও হয় সে এমন কাউকে খুঁজে পাবে যে তার মান অনুযায়ী আছে!’

তিনি আরও বলেন, ‘এমন একজন যে তার পাশে দাঁড়ানোর জন্য যথেষ্ট যোগ্যতা রাখে! (যোগ্যতার অন্তর্ভুক্ত শিক্ষা, পারিবারিক পটভূমি, আয়, চেহারা, উচ্চতা সবকিছু) তাই ভুল ভাইব দেওয়ার আগে সাবধান!’

শবনম ফারিয়া মনে করেন বিবাহ বিচ্ছেদ খুবই স্বাভাবিক প্রক্রিয়া, এমনটা কোনো মেয়ের সঙ্গে ঘটলে তিনি তাঁর যোগ্যতা অনুযায়ী সঙ্গী পেতে পারেন। তাঁর এই বক্তব্যকে ভক্তরা অনেকেই স্বাগত জানিয়েছেন।

শবনম ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। এরপর ২০১৩ সালে তিনি ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ২০১৮ সালে ‘দেবী’ সিনেমা দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। সিনেমাটিতে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

ল

২০১৮ সালের ফেব্রুয়ারিতে হারুন অর রশীদ অপুর সঙ্গে আংটি বদল হয়েছিল শবনম ফারিয়ার। আর ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা। তবে ২০২০ সালের ২৭ নভেম্বর অপুকে ডিভোর্স দেন এই অভিনেত্রী। এরপর চলিত বছরের মে মাসে শোনা যায়, আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শবনম ফারিয়া। তার স্বামীর নাম জাহিন রহমান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu