1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মেঘনায় জলদস্যুদের হামলায় গুলিবিদ্ধ ৩ জেলে, নিখোঁজ ১

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১০৭ সময় দর্শন

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে জলদস্যুদের হামলার শিকার হয়েছেনে ৩ জেলে। দস্যুদের গুলিতে আহত হয়েছেন তারা। এ সময় মহিউদ্দিন (৩৫) নামে এক জেলেকে নিয়ে গেছে দস্যুরা। মঙ্গলবার (০৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চর আবদুল্লাহ ইউনিয়নের পশ্চিম পাশে নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. আব্বাস মাঝি (২৮), মো. ফারুক (৩৫) ও মো. ইউসুফ (২৭)।

আব্বাস কমলনগর উপজেলার চরফলকন এলাকার তসির আহম্মদের ছেলে, ইউসুফ রামগতির পশ্চিম চরকলাকোপা গ্রামের মো. ইউনুসের ছেলে ও ফারুক নোয়াখালীর সুবর্ণচরের আলমগীর ফরাজির ছেলে। নিখোঁজ মহিউদ্দিন নোয়াখালীর সুবর্ণচর এলাকার নানু ফরাজির ছেলে।

আহতরা জানায়, আব্বাস মাঝিসহ ছয়জন জেলে মেঘনায় মাছ শিকারে যায়। নদীতে জাল ফেলার প্রস্তুতি নেওয়ার সময় নৌকায় দস্যুরা গুলি ছোড়ে। এতে তিন জেলে গুলিবিদ্ধ হয়। এর মধ্যে আব্বাস ও ইউসুফের বাম হাতে গুলি লাগে। আহত ফারুকের ডান পায়ের ওপরের অংশ ও ডান হাতে গুলি লেগেছে। এ সময় নৌকা থেকে মহিউদ্দিনকে নিয়ে যায় জলদস্যুরা।

খবর পেয়ে রাত ২টার দিকে কমলনগর উপজেলার লুধুয়া মৎস্যঘাট এলাকার আড়ৎদাররা ঘটনাস্থল পৌঁছে তাদের উদ্ধার করে। রাত ৪টার দিকে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কমলনগরের লুধুয়া মাছঘাটের মৎস্য আড়ৎদার মো. লিটন জানান, মধ্যরাতে আব্বাস মাঝির নৌকাতে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ ও আলেকজান্ডার কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডারকে জানিয়েছি। পুলিশ প্রশাসন গেলে কোস্টগার্ড যাবে বলে জানিয়েছে। তাদের জানিয়ে ঝুঁকি নিয়ে মাছ ব্যবসায়ীরা নিজেরাই ঘটনাস্থল থেকে আহত জেলেদের উদ্ধার করে।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহমেদ বলেন, ভোলার দৌলতখান এলাকার মেঘনা নদীতে ডাকাতির ঘটনা ঘটে। রাতেই ঘটনাটি শুনেছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu