1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: প্রতিনিধি পরিষদে এগিয়ে রিপাবলিকানরা, সিনেটে তুমুল লড়াই

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটাভুটি শেষ হয়েছে। এখন চলছে গণনার কাজ। এরই মধ্যে বিভিন্ন আসনের ফলাফল প্রকাশ করা হচ্ছে; যার মধ্যে প্রতিনিধি পরিষদ অর্থাৎ নিম্নকক্ষে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। অন্যদিকে সিনেট বা উচ্চকক্ষে চলছে তুমুল লড়াই।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্যানুসারে, বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত সিনেটে ক্ষমতাসীন ডেমোক্রেটরা পেয়েছেন ৪৩টি আসন। অন্যদিকে রিপাবলিকানরা পেয়েছে ৪৫টি। যে কোনো দল ৫০টি আসন পেলেই জয়ী হবেন।

অন্যদিকে প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে রিপাবলিকানদের ১৬০টির বিপরীতে ডেমোক্রেটরা পেয়েছেন ১০৩টি আসন।

তবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের সম্পূর্ণ ফলাফল পেতে আরও কয়েক দিন বা কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকেরা। নির্বাচনের আগে থেকেই বিভিন্ন জরিপে দেখা গেছে প্রতিনিধি পরিষদের ক্ষমতা নিবে রিপাবলিকানরা।

প্রতি চার বছর অন্তর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এই নির্বাচনের দুই বছরের মাথায় অনুষ্ঠিত হয় মধ্যবর্তী নির্বাচন।

যুক্তরাষ্ট্রে প্রতিটি অঙ্গরাজ্যে দুজন সিনেটর থাকেন। যারা ছয় বছরের জন্য নির্বাচিত হন। রিপ্রেজেন্টেটিভরা নির্বাচিত হন দুই বছরের জন্য এবং ছোট জেলাগুলোর প্রতিনিধিত্ব করেন। বিগত দুই বছর ধরে প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে ডেমোক্র্যাটরা। এর ফলে প্রেসিডেন্ট বাইডেনের জন্য যে কোনো আইন পাস করা সহজ হয়েছে।

কিন্তু মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারালে সেই সুযোগ আর থাকবে না ডেমোক্র্যাটদের। ফলে ক্ষমতা অনেকটাই হারাবেন বাইডেন। প্রতিনিধি পরিষদ অথবা সিনেটের কোনো একটিতেও যদি ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের মুঠি আলগা হয়ে যায়, তাহলে পরবর্তী দুই বছর প্রেসিডেন্ট বাইডেনের পক্ষে দেশ চালনো বেশ মুশকিল হবে।

কারণ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সামনে বড় চ্যালেঞ্জ গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা। কারণ কংগ্রেস ভবনে হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করে কংগ্রেসে যে তদন্ত চলছে প্রতিনিধি পরিষদ-নিম্নকক্ষে রিপাবলিকানরা নিয়ন্ত্রণ পেলে তারা এই তদন্ত বাতিল করতে পারে। এখানেই শেষ নয়, প্রতিনিধি পরিষদে ন্যান্সি পেলোসির জায়গায় স্পিকার হতে পারেন রিপাবলিকান কেভিন ম্যাকার্থি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu