1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আইফোন কিনতে আত্মগোপনে থেকে ‘অপহরণ নাটক’ ‍কিশোরের

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

লক্ষ্মীপুরে নিজেই আত্মগোপনে গিয়ে মুক্তিপণ চেয়ে ‘অপহরণের নাটক’ সাজিয়ে প্রতারণার মাধ্যমে পরিবারের কাছ থেকে অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে তাওছিফ ইবনে মালেক নামে এক কিশোরের বিরুদ্ধে। আইফোন কিনতে নিজের মুক্তিপণ বাবদ অন্যকে দিয়ে পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে সে।

বিষয়টি ওই কিশোরের পরিবার পুলিশকে জানালে মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার দালাল বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। কিশোর তাওসিফ লক্ষ্মীপুর পৌর শহরের বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কিশোর তাওসিফকে অপহরণ করা হয়েছে মর্মে পুলিশের কাছে অভিযোগ করেন তার মা। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ওই কিশোরকে উদ্ধার করে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে, নিজেই আইফোন মোবাইল কেনার জন্য স্বেচ্ছায় আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে বন্ধুদের মাধ্যমে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে ওই কিশোরকে ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপে লিপ্ত না হওয়ার আহ্বান জানিয়ে পরিবারের কাছে বুঝিয়ে দেয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন। তিনি বলেন, মোবাইল ফোন কেনার টাকার জন্য কিশোর তাওসিফ নিজেই নিজেকে অপহরণের নাটক সাজায়। বিকেলে তাকে সদর উপজেলা দালাল বাজার থেকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu