1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কুমারখালীতে বৃদ্ধকে বাঁশ-হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

বালু কেনাবেচা সংক্রান্ত বিরোধের জের ধরে কুষ্টিয়ার কুমারখালীতে মো. শাহজাহান (৬৫) নামের এক বৃদ্ধকে বাঁশ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহজাহান উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে।

নিহতের স্বজনরা জানায়, বালু কেনাবেচা নিয়ে একই এলাকার মৃত গনজের আলীর ছেলে আইচ উদ্দিনের সঙ্গে বৃদ্ধ শাহজাহানের বিরোধ চলে আসছিল।

এ নিয়ে গত সোমবার সন্ধ্যায় আইচ উদ্দিনের বাড়িতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরদিন মঙ্গলবার সকালে শাহজাহান বাজারে দোকানে যাচ্ছিলেন। এসময় আইচ উদ্দিন ও তার ছেলে নয়ন এবং হৃদয়সহ কয়েকজন মিলে তাকে বাঁশ ও হাতুড়ি দিয়ে পেটায়। এতে তিনি আহত হয়ে পড়লে সকালেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের ছেলে সজিব জানান, বালু নিয়ে আইচ উদ্দিনের সাথে বিরোধ চলছিল। গত সোমবার সন্ধ্যায় তার বাড়িতে সালিশ বৈঠকে উভয়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা হয়। কিন্তু পরিকল্পিতভাবে সকালে বাবার ওপর আইচ উদ্দিন ও তার বখাটে ছেলেরা বাঁশের লাঠি ও হাতুড়ি দিয়ে বাবাকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে বাবা মারা যান।

হত্যাকাণ্ডের বিষয়ে চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপ পরিদর্শক মো. ইমদাদুল হক বলেন, বালু সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu