1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেপালে ভূমিকম্পে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১০২ সময় দর্শন

নেপালে ৬.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক কেন্দ্র। মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত ২টায় দেশটির পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে মালায় মেইল। ভারতের রাজধানী নয়াদিল্লি এবং আশেপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দিপায়ল শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহরে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে নেপালের ডোটি জেলায় একটি বাড়ি ধসে পড়ার ঘটনায় ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

তবে নেপালে আঘাত হানা ভূমিকম্পটি ৬ দশমিক ৩ মাত্রার ছিল বলে জানিয়েছে ভারতের ভূমিকম্পবিষয়ক দপ্তর। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কম্পন টের পাওয়া গেছে দিল্লিতেও। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন সেখানের বাসিন্দারা।

এদিকে মঙ্গলবার রাত ৯টার দিকে নেপালের পশ্চিমাঞ্চলে আরও একটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮, উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu