1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিলেটে কি আবারও পাথর উত্তোলন শুরু হচ্ছে?

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

পরিবেশ ধ্বংস ও ব্যাপক প্রাণহানির কারণে সিলেটে পাঁচ বছর ধরে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। কোয়ারি বন্ধ থাকায় কয়েক লাখ লোক বেকার হয়ে পড়েছেন জানিয়ে আবারও পাথর উত্তোলনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে পরিবেশবিদরা বলছেন, কোনোভাবেই প্রাণ প্রকৃতির জন্য হুমকি পাথর তোলার অনুমতি দেওয়া যাবে না। প্রশাসন বলছে, সরকার পর্যটন মহাপরিকল্পনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পরিবেশ রক্ষার বিষয়টিকে।

তাদের মতে, মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কোনো শ্রমিকই বেকার থাকবে না।

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আঁধার ‘প্রকৃতিকন্যা’ সিলেট। যে সিলেট পাহাড়-নদী, পাথর, বন আর চা-বাগানের সমন্বিত সৌন্দর্যের সুশীতল এক জনপদ। অভিযোগ উঠেছে, একটি দুষ্টচক্র পাথর উত্তোলনের নামে সেই সৌন্দর্য গিলে খাচ্ছিল দিনের পর দিন। যে কারণে পাথরঘেরা শাহ আরেফিন টিলা কঙ্কাল হয়ে আছে। চেহারা হারিয়েছে জাফলং, ভোলাগঞ্জ ও শ্রীপুরও।

শুধু তাই নয়, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত তিন বছরে ৮১ জন পাথর শ্রমিক প্রাণ হারান। এমন বাস্তবতায় ২০২০ সালের ৮ জুন থেকে সিলেটের ৮টি পাথর কোয়ারির ইজারা স্থগিত করে সরকার। অথচ সেই প্রাণনাশি কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা। তাদের সঙ্গ যুক্ত হয়েছেন পরিবহন ব্যবসীয়ারাও। তারা বলছেন, তারা বেকর হয়ে পড়েছেন। আবারও পাথর উত্তোরনের অনুমতি দিতে হবে। তা না হলে আন্দোলন বেগবান করা হবে।

পরিবহন শ্রমিকদের আন্দোলনের হুমকিকে পাথর ব্যবসায়ীদের ইন্ধন হিসেবে দেখছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আকতার।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আকতার জানান,পাথর উত্তোলনে সরকারের যে পরিমাণ আয়, তার চেয়ে ক্ষতির পরিমাণ কয়েকগুন। এমন বাস্তবতায় পাথর কোয়ারি খুলে দিলে পরিবেশ ও প্রতিবেশের জন্য তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।

প্রশাসন বলছে, পর্যটন মহাপরিকল্পনায় পরিবেশ রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। পাথর উত্তোলন বন্ধ থাকায় যেসব শ্রমিক বেকার হরে পড়েছেন, তাদের পর্যটন খাতে নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানান সিলেট বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu