1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘অকৃতকার্য’ ৬০ শিক্ষার্থীকে রাবিতে ভর্তির সুযোগ, বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

৬০ শতাংশ নম্বর পেয়েও সাবজেক্ট পাচ্ছেন না বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। অথচ ৩০ নম্বর পেয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরও ভর্তির সুযোগ পাচ্ছেন। এমনই কাণ্ড ঘটেছে দেশসেরা অন্যতম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কোটায় আসন সংখ্যা পূরণ না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আর এমন সিদ্ধান্তে তোলপাড় চলছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে-বাইরে।

রাজশাহী বিশ্বিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ফেল করলেও ভর্তির সুযোগ পেয়েছেন ৬০ শিক্ষার্থী। এদের সবাই বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সন্তান। তাদের জন্য বিশেষ বিবেচনায় পাসের ন্যূনতম নম্বর ৪০ থেকে কমিয়ে ৩০ করা হয়। ৬ নভেম্বর রাতে ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু অনেক মেধাবী শিক্ষার্থী ৭০-৭৫ নম্বর পেয়েও ভর্তির সুযোগ পাননি। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এর মাধ্যমে মেধাবীদের বঞ্চিত করে অযোগ্যদের সুযোগ দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস জানান, এই বিশেষ সুবিধা দেওয়ার ফলে ওই শিক্ষার্থীদের  মধ্যেও হীনমন্যতা সৃষ্টি হবে।
তবে এমন সিদ্ধান্তের সাফাই গাইলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য সুলতান উল ইসলাম। তিনি জানান, ফেল করা শিক্ষার্থীদের ভর্তি না করলে প্রায় দেড়শ আসন খালি থেকে যাবে।

চলতি শিক্ষাবর্ষে মোট তিনটি ইউনিটে ৪ হাজার ৬৪৬ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা দেন দেড় লক্ষাধিক শিক্ষার্থী। যেখানে ন্যূনতম পাস নম্বর ছিল ৪০।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu