1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মেঘনা নদীতে বরযাত্রী ট্রলার ডুবি, কনেসহ ৭ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৬৩৯ সময় দর্শন
৭ জনের মরদেহ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটের দক্ষিণ-পশ্চিমে মেঘনা নদীতে বরযাত্রীসহ ইঞ্জিনচালিত ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় নববধূসহ ৭ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ মঙ্গলবার দুপুরের দিকে হাতিয়ার কেরিংচর থেকে ৫৯ জন বরযাত্রী নিয়ে ঢালচর যাওয়ার পথে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। এবং ৪০ জনকে জীবিত উদ্ধার করেছে। এখনোও ১২জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

হাতিয়া উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন এখনো পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কেরিংচর থেকে ৫৯ বরযাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) নিঝুমদ্বীপের ঢালচর যাচ্ছিল। পথে চেয়ারম্যান ঘাটের দক্ষিণ-পশ্চিমে নদীতে হঠাৎ ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। এক পর্যায়ে স্রোতে নৌকাটি টাংকির ঘাট এলাকায় ভিড়ে। পরে স্থানীয়রা ৭ জনের মরদেহ উদ্ধার করে। এরমধ্যে নববধু সহ তিনজন নারী, একজন পুরুষ ও তিন কন্যাশিশু রয়েছে।

নিহতরা হলেন- নববধূ তাসলিমা বেগম (১৯), তার খালাতো বোন আসমা বেগম (২৩) , নুর জাহান (৬৫), রাহেলা বেগম (৩০), লিলি আক্তার(৮), আশ্রিম আক্তার লামিয়া (৯) ও হোসনে আরা রুপা (৬)। তারা সবাই হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের পুর্ব আজিম নগর গ্রামের বাসিন্দা।

উদ্ধার কাজে সাহায্যকারী স্থানীয় রফিক ও পুলিশের এক কনস্টেবল সোহাগ জানান, ট্রলারে থাকা অন্তত ৩০জন জীবিত উদ্ধার হয়েছে। অন্যদের উদ্ধারে পুলিশসহ স্থানীয়রা কাজ করছে। ট্রলারের যাত্রীরা বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে যাওয়ায় উদ্ধার করতে সমস্যা হচ্ছে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu