1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গাজীপুরে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা আপন ভাই। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার হরিনহাটি এলাকার আলামীন (৩২) ও অনিক হোসেন (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের চন্দ্রা এলাকার ওয়ালটন কারখানার সামনে কাভার্ড ভ্যানে মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সড়কের ছিটকে পড়েন। এ সময় মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই মারা যান। অন্য জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।

সালনা হাইওয়ে পুলিশের (ওসি) আতিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu