1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাঠে বসে দলকে সমর্থন দিতে পারবেন না ৬ হাজার আর্জেন্টাইন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৬৫ সময় দর্শন

দরজায় কড়া নাড়ছে আরো একটি বিশ্বকাপ। যাকে গিয়ে উৎসাহ উদ্দীপনার কমতি নেই ফুটবল প্রেমীদের মধ্যে। প্রিয় দলকে সমর্থন যোগাতে কাতারে ভিড় জমাতে শুরু করেছেন বিশ্বের লাখো ফুটবলপ্রেমী। যেখানে আর্জেন্টাইন সমর্থকদের চাওয়া ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বিশ্বকাপের শিরোপা আক্ষেপ ঘোচাক লিওনেল মেসি।

সে কারণেই আর্জেন্টিনা ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহ ছিল সমর্থকদের মধ্যে। তবে আর্জেন্টাইন সমর্থকদের সে আশায় জল ঢেলে দিয়েছে বুয়েনস এইরেস শহরের সরকারি প্রশাসন।

সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ৬ হাজার আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকা প্রস্তুত করেছে প্রশাসন। যাদের ঢুকতে দেওয়া হবে না কাতার বিশ্বকাপে স্টেডিয়ামগুলোতে। এর কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে, সহিংস, অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমনকি নিজের খাবার জোটাতে পারছেন না বেশকিছু সমর্থক। কাল এক বিবৃতিতে এই তালিকার কথা জানায় বুয়েনস এইরেস শহরের সরকারি প্রশাসন।

শহরের বিচার ও নিরাপত্তামন্ত্রী মার্সেলো ডি’আলেসান্দ্রো স্থানীয় রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সহিংস সমর্থকেরা এখানে এবং কাতারেও আছেন। আমরা ফুটবলে শান্তি ফেরাতে চাই আর তাই সহিংস সমর্থকরা স্টেডিয়ামের বাইরে থাকবে। সহিংস সমর্থকগোষ্ঠীর সঙ্গে জড়িত ব্যক্তিরা এ তালিকায় আছেন। অনেকে নিজের খরচ মেটাতে পারেন না, তাদের এই তালিকায় রাখা হয়েছে। ’

ডি’আলেসান্দ্রো আরও বলেন, ‘কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে যে ৬ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হয়েছে, তাদের মধ্যে প্রায় ৩ হাজার সমর্থক ‘বারাব্রাভাস’ সমর্থকগোষ্ঠীর সদস্য। সহিংস আচরণের কারণে তাদের স্থানীয় ফুটবল ম্যাচ দেখাও নিষিদ্ধ। ‘বারাব্রাভাস’ আর্জেন্টিনার উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী। ’

আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর। যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরব। এরপর গ্রুপ সি এর অপর দুই দল মেক্সিকোর বিপক্ষে ২৬ নভেম্বর ও শেষ ম্যাচ ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu