1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যশোরের শার্শায় ৬২ পিস স্বর্ণের বারসহ আটক ২

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১২০ সময় দর্শন

ভারতে পাচারের সময় যশোরের শার্শার গোড়পাড়া থেকে ৬২ পিস স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার গোড়পাড়ার আমতলা থেকে তাদেরকে আটক করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, নাইম হোসেন এবং আজহারুল ইসলাম।

তারা শার্শা উপজেলার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে নাভারন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণ পাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শার্শার গোড়পাড়ার আমতলায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬২ পিস স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের ওজন ৭ কেজি ২৫ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা।

আটককৃত আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান জুয়েল ইমরান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu