1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ: গোয়েন লুইস

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৪৯ সময় দর্শন

বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের উদ্বেগ আছে বলে জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমে সংকট সমাধান করতে হবে। ’ রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মিয়ানমারে কাজ করছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টকে তিনি এসব কথা জানান।

বাংলাদশের নির্বাচন বিষয়ক আলোচনায় জাতিসংঘ যুক্ত হবে কি না, সেটি স্বাগতিক দেশের আমন্ত্রণ অথবা নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে বলেও মন্তব্য করে গোয়েন লুইস। তিনি বলেন, তবে নির্বাচন কীভাবে হবে সেটি  বাংলাদেশই ঠিক করবে।

বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন, ‘রাজনৈতিক সহিংসতায় অনেকে আহত হচ্ছেন। মারাও যাচ্ছেন। এটা নিশ্চয়ই উদ্বেগের বিষয়। ’

বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘের ম্যান্ডেট নেই জানিয়ে গোয়েন লুইস বলেন, ‘এটা (নির্বাচন) নিয়ে আমি কথা বলতে পারি না। কারণ এ বিষয়ে জাতিসংঘের কোনো ম্যান্ডেট নেই। এটি সম্পূর্ণ রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের বিষয়। বাংলাদেশ সরকারের বিষয়। সিকিউরিটি কাউন্সিলের কাছ থেকে আদেশ না পাওয়া অবধি এ বিষয়ে কোনো কথা বলার এখতিয়ার নেই। ’

ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu