1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্বকাপ জয়ের মিশনে সবার আগে কাতারে আর্জেন্টিনা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

ক্যারিয়ার জুড়ে সাফল্য দেখা লিওনেল মেসিকে এখনও প্রশ্নবাণে বিদ্ধ হতে হয় একটা বিশ্বকাপ শিরোপা নেই বলে। মেসি ভক্তদেরও আক্ষেপটা দীর্ঘদিনের। একেকটি বিশ্বকাপ শেষ হয়েছে আর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে আর্জেন্টিনার শিরোপা খরা। আসন্ন বিশ্বকাপেই সেই শাপ মোচন করতে চায় লিওনেল স্কালোনির দল।

ভক্তদের একটা শিরোপা দেওয়ার পাশাপাশি নিজেও একবার ছুঁয়ে দেখতে চান বিশ্বকাপকে। সে লক্ষ্যেই এবার সবার আগে কাতার পৌঁছেছে আর্জেন্টিনা।

আমেরিকান চ্যাম্পিয়নদের স্বাগতম লেখা ব্যানারে প্রিয় ফুটবল দলকে বরণ করে নিয়েছে দোহার হাজারো আর্জেন্টাইন সমর্থক। এখন কেবল বল মাঠে গড়ানোর অপেক্ষা। যেখানে মেসির জন্য এক হয়ে লড়বে দলের বাকি সতীর্থরা।

এরইমধ্যে কাতারে পা রেখেছে দলের বেশ কজন ফুটবলার। বিশ্বকাপের আগে আবুধাবিতে স্বাগতিকদের বিপক্ষে অনুশীলন সারবেন মেসিরা। সেখানেই পুরো দলকে একসাথে পাবে স্কালোনি।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানাচ্ছে, কাতার পৌঁছে তারা ইতোমধ্যেই উঠে গেছেন কাতার বিশ্ববিদ্যালয়ে। বিশ্বকাপ চলাকালীন সময়ে এখানেই থাকবেন মেসিরা।

ফুটবল প্রধান ক্লদিও তাপিয়াকে সঙ্গে নিয়ে ৫০ সদস্যের একটি বহর গতকাল আর্জেন্টিনার এজেইজা বিমান বন্দর থেকে ব্যক্তিগত বিমানে চড়ে পাড়ি জমান কাতারের উদ্দেশে। মাঝে মাদ্রিদে যাত্রাবিরতি ছিল আর্জেন্টাইন বহরের, পরে আজ মঙ্গলবার ভোর রাতে কাতারে পৌঁছেছেন স্কালোনি বাহিনী।

এই বহরে আর্জেন্টাইন ফুটবল সভাপতি, কোচিং স্টাফ ও ফ্র্যাঙ্কো আরমানি ছাড়াও ছিলেন ফেডারেশনের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা, ডাক্তার, থেরাপিস্ট, রাঁধুনি ও তাদের সহকারীরা। এমনকি নাপিতও সঙ্গে নিয়ে কাতারে পা রেখেছে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপ ঘিরে দলের প্রত্যাশার কথা টুইটারে ভক্তদের জানান ক্লদিও তাপিয়া। তিনি লেখেন, ‘অনেক দিনের অপেক্ষার পর আমরা অবশেষে কাতারে যাচ্ছি। সাড়ে চার কোটি আর্জেন্টাইনের আশা নিয়ে আমরা সেখানে যাচ্ছি। বিশ্বকাপের স্বপ্নটা শুরু হতে যাচ্ছে। আমরা যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ, এবার সময় সামনে তাকানোর’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu