1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিংড়ায় শেখ রাসেল শিশু পার্ক এবং মিনি স্টেডিয়াম হবে: পলক

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৭ সময় দর্শন
পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সিংড়ায় শেখ রাসেল শিশু পার্ক এবং মিনি স্টেডিয়াম হবে। জননেত্রী শেখ হাসিনা সরকার তরুণ যুবকদের আইটি সেক্টরে কাজ করার সুবিধার্তে হাইটেক পার্ক নির্মাণ করে দিচ্ছে।

প্রতিমন্ত্রী রবিবার বিকেলে সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে সিংড়া পৌর এলাকার ২১ টি সিসিটিভি স্থাপন এবং ১০ টি পয়েন্টে ফ্রি ওয়াইফাই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

বর্তমানে অনলাইনে ক্লাস চলছে। করোনার সময়ও বাংলাদেশ থেমে নাই। অসচ্ছল গরীব, মেধাবীদের জন্য সিংড়ায় ১০ টি পয়েন্টে ওয়াইফাই জোন করে দেয়া হচ্ছে। অনলাইনে ক্লাস করার জন্য ফ্রি ওয়াইফাই সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে খুলে দেয়া হবে। সিংড়ায় বসে ফ্রিল্যান্সাররা অনলাইন মার্কেটে বড় বড় কাজ করবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, মাত্র ১২ বছরে দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়তে চেয়েছিলেন।

বঙ্গবন্ধু কন্যা রুপকল্প দিয়েছেন তা বাস্তবায়নের পথে। অল্প সময়ের মধ্য বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক রাষ্ট্রে পরিনত হচ্ছে। করোনার এই মহামারী মোকাবেলায় বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে। ৬৬৮৬ টি তথ্য সেবা কেন্দ্রে মানুষ সেবা গ্রহন করছে।

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, সিংড়া পৌরসভা দীর্ঘ ১৬ বছর উন্নয়ন ঠিকমতো হয়নি।  মানুষ পৌরসভায় মেয়রকে পায়নি। কার্ড নিতে ঘুষ দিতে হয়েছে। পৌর নাগরিকরা সুবিধা বঞ্চিত ছিলো। দোকানদারকে বাঁকি দিতে হয়েছে। চাঁদা দিতে হয়েছে। এখন তা দিতে হয় না। সিংড়া পৌরসভায় কোনো দুর্নীতি নাই।

নির্বাচন আসলে অতিথি পাখিদের আগমন ঘটে। প্রতারক, ভন্ড, কাপুরুষ থেকে দুরে থাকতে হবে। কথায় নয় আমরা কাজে বিশ্বাসী লোক চাই। করোনার সময় পরিবার থেকে ৫৫ দিন বিচ্ছিন্ন থেকে সিংড়ার মেয়র ফেরদৌস মানুষের পাশে ছিলো। সে করোনা, বন্যা, অসুস্থ মানুষের সেবা করেছে। এমন মানবিক মেয়র কে হারালে আমাদের আফসোস করতে হবে। এজন্য তাঁর জন্য সবার কাছে দোআ চান তিনি।

সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ,  উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, ফ্রিল্যান্সার হাসিবুল হাসান এমিল, মাধব চন্দ্র দাস প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu