1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আটালান্টাকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত নাপোলির

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১১২ সময় দর্শন

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে হেরে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড খুইয়েছিল নাপোলি। শনিবার লিগ ম্যাচে তাদের ভয় ধরিয়ে দিয়েছিল আটালান্টাও। তবে পিছিয়ে পড়ার পরও সেরি আ’র পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা দলটির বিপক্ষে জয় তুলে নিলো নেপলসরা। আটালান্টাকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও পোক্ত করল তারা।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই ক্লাবের খেলা। আটালান্টা-নাপোলি ম্যাচ শুরুর আগেই ছড়িয়েছিল বাড়তি উত্তাপ। তার ঝাঁজ পাওয়া গেল ম্যাচেও। লড়াইয়ে দুই দল কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। আক্রমণে স্বাগতিক আটালান্টা এগিয়ে থাকলেও সুযোগ সদ্ব্যবহারে এগিয়ে ছিল নাপোলি।

যদিও জিউইশ স্টেডিয়ামে স্বাগতিক সমর্থকরা আনন্দে ভাসেন আগে। ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন আদেমোলা লুকমান। সেই গোল শোধ দিতে নাপোলি বেশি সময় নেয়নি। ২৩ মিনিটে পিওতর জেলেনস্কির পাস থেকে অতিথিদের সমতায় ফেরান ভিক্টর ওসিমহেন।

এরপর দ্রুত লিডও নিয়ে ফেলে নাপোলি। ৩৫ মিনিটে উইঙ্গার এলিফ এলমাসের গোলে পিছিয়ে পড়ে আটালান্টা। এই গোলে তাকে সহায়তা করেন নাপোলিকে সমতায় ফেরানো ওসিমহেন। এলমাসের গোলে পিছিয়ে পড়ার পর আটালান্টা আর ম্যাচে ফিরতে পারেনি। ফলে শীর্ষে থাকা নাপোলির সঙ্গে পয়েন্ট ব্যবধান করানোর পরিবর্তে আরও পিছিয়ে পড়ল জিয়ান পিয়েরো গাসপেরিনির শিষ্যরা।

আটালান্টার বিপক্ষে জয়ে ১৩ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পোক্ত করেছে লুসিয়ানো স্পালেত্তির ছাত্ররা। দুইয়ে থাকা আটালান্টার চেয়ে তারা এগিয়ে আছে ৮ পয়েন্টে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu