1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রোহিঙ্গা প্রত্যাবাসনে অনেকে গঠনমূলক পদক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কিছু পক্ষ গঠনমূলক পদক্ষেপ চায় না বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট একটি আঞ্চলিক বিষয়। এই সংকটের সমাধানের জন্য মধ্যস্থতা করছে চীন। চীনের প্রধান লক্ষ্য রোহিঙ্গা প্রত্যাবাসন।

কিন্তু এখন এতে অনেক পক্ষ জড়িয়ে গেছে। এর মধ্যে কোনো কোনো পক্ষ রোহিঙ্গা প্রত্যাবাসনে গঠনমূলক পদক্ষেপ চায় না। ’

শনিবার (৫ নভেম্বর) বাংলাদেশ-চায়না সিল্ক রোড ফোরাম আয়োজিত এক সেমিনারে রাষ্ট্রদূত এ কথা বলেন।

তিস্তা নদীর বাংলাদেশ অংশে নদীটিকে কেন্দ্র করে একটি প্রকল্পে বিনিয়োগে চীনের আগ্রহের কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার যদি এই প্রকল্পটি বাস্তবায়ন করতে চায়, তবে তাঁর দেশ সব ধরনের সহায়তা দেবে। অর্থ কিংবা প্রযুক্তি নয়; বরং বাংলাদেশ সরকারের দৃঢ় সংকল্প এই প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বলে উল্লেখ করেন তিনি। তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিভিন্ন স্থান থেকে হরেকরকম তথ্য পাওয়া যাচ্ছে জানিয়ে লি জিমিং বলেন, বাংলাদেশ সরকারের ওপর এ বিষয়ে বাইরের কিছু চাপ আছে বলে তিনি শুনেছেন। তবে তিনি জানেন না, কোথা থেকে চাপ আছে এবং কেন।

বাংলাদেশ তিস্তা অববাহিকায় ভাটির দেশ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘প্রকল্পের সমীক্ষা অনুযায়ী, সীমান্তের কাছাকাছি কোনো ধরনের বাঁধ নির্মাণ করা হবে না। এ ছাড়া প্রকল্পটি উজানের দেশের জন্য ক্ষতিকর নয়। ’

তিস্তা প্রকল্পের ভূ-রাজনৈতিক স্পর্শকাতরতা আছে, এমনটি তাঁকে জানানো হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তাঁকে বলা হয়েছে তিনি যেন সাবধানে থাকেন।

বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘গণতন্ত্র মানে শুধু ভোট নয়। ভোটের আগে পরে পুরোটা সময় রাজনৈতিক কর্ম পরিচালনা গণতন্ত্রের অংশ। চীন গণতন্ত্রকে মূল্য দেয় এবং গণতন্ত্র চর্চা করে থাকে। তবে, অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না চীন। ’

উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা দরকার, উল্লেখ করে রাষ্ট্রদূত লি জিমিং আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে, যাতে আর্থসামাজিক উন্নতি অব্যাহত থাকে। ’

বাংলাদেশ চায়না সিল্ক রোড ফোরামের চেয়ারম্যান দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ অন্যরা বক্তব্য দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu