1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বগুড়ায় শিক্ষার্থীর মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্র রবিনের মরদেহ নিয়ে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বগুড়া-নওগাঁ মহাসড়কের গোদারপাড়া এলাকায় অবরোধ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রাসহ রবিনের সহপাঠিরা।

উল্লেখ্য শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে বগুড়া সদরের উত্তর গোদার পাড়া এলাকায় দুর্বৃত্তরা নবম শ্রেণির শিক্ষার্থী রবিউল ইসলাম রবিনকে (১৭) ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রবিন উত্তর গোদার পাড়ার নওশাদ এর ছেলে।

ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়ি নিয়ে আসার পর বেলা ৩ টায় আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এ সময় বগুড়া-নওগাঁ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দু’পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। বিক্ষোভকারীরা রবিউল হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি করে স্লোগান দেন।

এদিকে, দীর্ঘ এক ঘণ্টা সড়ক অবরোধের ফলে ঢাকা-বগুড়া এবং বগুড়া-নওগাঁ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

সদর থানার ওসি নুরে আলম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নিয়ে লাশ দাফনের জন্য চলে যায়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা শনিবার দুপুরে হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu