1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অল্পের জন্য হামলা থেকে রক্ষা পেলেন অপরাজিতা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১২৪ সময় দর্শন

অল্পের জন্য হামলা থেকে রক্ষা পেলেন কলকাতার অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অভিনেত্রীর গাড়ি লক্ষ্য করে অনবরত ইট ছোড়ার অভিযোগ উঠেছে। ভারী ইটের আঘাতে দুমড়ে-মুচড়ে গেছে অভিনেত্রীর গাড়ি।

দি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার খবরে বলা হয়, শুক্রবার (৪ নভেম্বর) রাতে সিরিয়ালের শুট শেষে স্টুডিও থেকে মেকআপ রুমে যান অপরাজিতা।

সেসময় অভিনেত্রীর গাড়ি লক্ষ্য করে শুরু হয় ইট ছোড়া। অপরাজিতার কথায়, গাড়িতে থাকলে ইটটা তার মুখে লাগতো।

অভিনেত্রী বলেন, ‘স্টুডিওর সামনেই গাড়ি রাখা ছিল। দাদা ফোন করায় সেট ছেড়ে স্টুডিও থেকে বেরিয়ে সোজা মেকআপরুমে চলে যাই। বাকি সবাই তখন শুটিংয়ে ব্যস্ত। ওই সময় কেউ গাড়িতে কিংবা গাড়ির সামনে থাকলে বড়সড় ক্ষতি হতে পারত। আমার গাড়িটাই খালি স্টুডিওর বাইরে ছিল। তাই ওটারই সবথেকে বেশি ক্ষতি হয়েছে। কাচ ভেঙে প্রায় দুমড়ে-মুচড়ে গেছে গাড়ির অনেকটা। আমি গাড়ির ভেতরে থাকলে আমার মুখে লাগতে পারত ইট। ‘

তবে হামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। কে বা কারা এই হামলা করেছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। তাদের ধারণা, মানসিক বিকারগ্রস্ত মানুষের কাজ এটা। ৩০০ থেকে ৪০০টা ইট ছোড়া হয়েছে রাতে। যার মধ্যে ২৫-৩০টি ইট স্টুডিওর ভেতরেও পড়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu