1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেরপুরে যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি শ্যামলী, সম্পাদক শিমু

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

শেরপুরে জেলা যুব মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর শনিবার দুপুরে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা, সাবেক এমপি অধ্যাপক অপু উকিল।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান, কেন্দ্রীয় যুব মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদিবা আনজুম মিতা এমপি, যুগ্ম সম্পাদক খোদেজা নাসরিন এমপি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. শামসুন্নাহার কামাল প্রমুখ

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা যুব মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হন সাবেক এমপি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ও সাধারণ সম্পাদক হয়েছেন মাহবুবা রহমান শিমু।

সম্মেলনে যুব মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu