1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় জাতীয় সমবায় দিবস পালিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. কামরুল আহসান মিঞা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়। আরও বক্তব্য রাখেন বন্ধন ক্ষুদ্র সমবায় সমিতির সভাপতি উত্তম কুমার নন্দী, সবুজবাংলা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন। এছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা, উপজেলা সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সমবায়ীরা সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu