রাঙামাটিতে শিক্ষার্থীদের স্পীড বোটের সঙ্গে একটি ইঞ্জিন বোটের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন। হ্রদে নিখোঁজ হয়েছেন আরও দুজন। শুক্রবার (৪ নভেম্বর) রাঙামাটি থেকে যাওয়ার পথে লংগদুর কাট্টলী বিল গাছখিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- বাঘাইছড়ি উপজেলার -কেংড়াছড়ি গ্রামের বাসিন্দা মুক্ত লাল চাকমা ছেলে লিটন চাকমা (২০) ও হাজাছড়া বরকল উপজেলার শুভলং ইউনিয়নের সুরুত চাকমার মেয়ে এলিনা চাকমা (২০)। তারা দুজনই বাঘাইছড়ি উপজেলার সিজক বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।
জানা যায়, রাঙামাটি থেকে যাওয়ার পথে লংগদুর কাট্টলী বিল গাছখিলা এলাকায় কাপ্তাই হ্রদে শিক্ষার্থীদের যাত্রীবাহী স্পীড বোট ও ইঞ্জিন চালিত বোটের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় স্পীড বোটে থাকা শিক্ষার্থীরা সবাই রাঙামটি কাপ্তাই হ্রদে ডুবে যায়। ডুবে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৯ জনকে উদ্ধার হলেও বাকি দুজন এখনও নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়ে। পরে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চালানো হয়। তবে পানির স্রোত থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে রাঙামাটি লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাঙামাটি ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনী উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে স্রোত বেশি থাকায় তাদের সন্ধ্যান মেলনি। এ ছাড়া সন্ধ্যা হয়ে যাওয়া উদ্ধার অভিযান স্থগিত করা হয়। সকালে (শনিবার) আবারও উদ্ধার অভিযান চালানো হবে।