1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলা আহত ৬

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১১০ সময় দর্শন

সিরাজগঞ্জের সয়দাবাদ ইউপির কড্ডামোড় এলাকায় আওয়মী লীগ ও বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে বিএনপির তিনজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলো- সদর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক সরকার, একই ইউপির ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মোল্লা ও পাশ্ববর্তী কালিযা হরিপুর ইউপির সাংগঠনিক সম্পাদক মনিরুলল ইসলাম। এদিকে আহতদের হাসপাতালে নেওয়ার পরই বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ভিড় জমায়।

অন্যদিকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগ্যান, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক কোবাদ মণ্ডল আহত হয়েছে বলে আওয়ামী লীগ দাবি করেছে।

আহত বিএনপি নেতা শহিদুল ইসলাম জানান, সন্ধ্যার পর কড্ডা এলাকায় চাযের আড্ডা শেষে মোটর সাইকেল নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হই। রাস্তায় ওঠার পরই সয়দাবাদ ইউপি চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পদকের বাহিনী রিগ্যান ও সাদ্দামসহ ১৫/২০ গতিরোধ করে হামলা চালিয়ে বেদম মারপিট করে। পরে স্থানীরা উদ্ধার হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান, বিএনপির রফিক সরকার মিছিল করছিল। এ সময় মিছিলের সামনে যুবলীগ নেতা রিগ্যান পড়লে তাকে মারপিট করা হয়। পরবর্তীতে প্রতিবাদ করলে ছাত্রলীগ নেতা সাদ্দাম ও কোবাদ মণ্ডলকে মারপিট করে ককটেল ফাটিয়ে চলে যায়।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, কড্ডায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে জানতে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu