1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দেশে হত্যা, সন্ত্রাসের মূলহোতা কারা জানালেন ওবায়দুল কাদের

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৬৫ সময় দর্শন

জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি বাস্তবায়ন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীর পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে এ কথা বলেন কাদের। এসময় তিনি বলেন- দেশে হত্যা, সন্ত্রাস ও রাজনৈতিক ষড়যন্ত্রের মূলহোতা বিএনপি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই দেশ থেকে হত্যা, সন্ত্রাস চিরতরে বন্ধ করতে হবে।

এসময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, শুধু বঙ্গবন্ধু হত্যা নয়, জাতীয় ৪ নেতা হত্যাকাণ্ডেও জিয়া জড়িত। ৩ নভেম্বরের হত্যাকাণ্ডের সময় জিয়া তখন কার্যত ক্ষমতায় ছিলেন। বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘন করেন জিয়া, খালেদাও পরে সেটা অব্যাহত রাখেন।

এর আগে জেল হত্যা দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল ৭টার দিকে প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শেখ হাসিনা দ্বিতীয়বার শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ ভবন ছেড়ে গণভবনে গেলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu