1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ক্ষমতাবানরা একনায়কতন্ত্র কায়েম করে ভোগে ব্যস্ত: জি এম কাদের

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

দেশে ক্ষমতাবানরা ভোগে ব্যস্ত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সংবিধান পরিবর্তন করে দেশে একনায়কতন্ত্র কায়েম করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে দলের বনানীর কার্যালয়ে জাতীয় যুব সংহতি আয়োজিত জাতীয় যুব দিবসের আলোচনা সভায় এসব কথা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বিরোধীদলীয় নেতা ঘোষণা না করলে সংসদে যাবেন না, আবার যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, স্পিকার বলেছেন আবেদন দেখবেন।

জাতীয় পার্টি সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে হবে বলে আশাবাদী।

তিনি আরও বলেন, দেশের মানুষ খাঁচায় বন্দি হয়ে গেছে, সেই খাঁচা থেকে মানুষকে মুক্ত করতে এগিয়ে আসতে হবে যুব সমাজকে। জাতীয় পার্টির যারা কাদা ছোড়াছুড়ি করছে, তারা দায়িত্বশীল পদে নাই।

এসময় দলের নেতা মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই দল মিলে সব ক্ষেত্রে লুটপাট করেছে, কেউ সুশাসন দেন নাই। মানুষ এই দুই দল চায় না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu