1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভালোবাসার বউ ফিরে পেতে হাইকোর্টে যুবক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

রংপুর বদরগঞ্জের শ্যাম সুন্দর রায় ভালোবেসে বিয়ে করেন একই জেলার হেমা শর্মাকে। বিয়েতে মেয়ের পরিবারের সম্মতি না থাকায় কোর্ট ম্যারেজ করেন চলতি বছরের ১৩ জানুয়ারি। তারপর ঘরোয়াভাবে সেরেছেন ধর্মীয় আনুষ্ঠানিকতা।

কিন্তু বিয়ের আনন্দ ধরে রাখতে পারেননি শ্যাম সুন্দর।

পরদিনই পুলিশ আর স্ত্রীর পরিবারের লোকজন হাজির হয় তার বাড়িতে। পাত্রীর বয়স ১৮ বছরের কম- এমন কারণ দেখিয়ে জোরপূর্বক তাকে ফিরিয়ে নিয়ে যান অভিভাবকরা।

অথচ মেয়ের জন্ম নিবন্ধন সনদ বলছে, জন্ম তারিখ ৫ মার্চ ২০০৩। সেই হিসাবে বিয়ের দিন তার বয়স ছিল ১৮ বছর ১০ মাস ১৩ দিন।

ওই দিনের পর থেকে স্ত্রীর সঙ্গে আর দেখা হয়নি শ্যামের। সুযোগ পাননি কথা বলারও। পরিবারের পক্ষ থেকে হেমাকে রাখা হয় আইন ও সালিশ কেন্দ্রের জিম্মায়। এমন পরিস্থিতিতে সোমবার (৩১ অক্টোবর) নিজের স্ত্রীকে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন শ্যাম।

সব শুনে আগামী ১৩ নভেম্বর যেকোনো মূল্যে হেমাকে হাইকোর্টে হাজির করতে রংপুর জেলা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

শ্যামের পক্ষের আইনজীবী বলেন, তাদের বিয়ের পরদিন মেয়ের মা ও মামা এসে মেয়েকে নিয়ে যায়। হাইকোর্ট সবকিছু শোনার পর আগামী ১৩ নভেম্বর সকাল ১০টায় হাইকোর্টে হাজির করার নির্দেশ দিয়েছে রংপুর জেলা পুলিশকে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu