1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যেসব জেলায় ৭২ ঘণ্টা বন্ধ থাকবে বাইক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১০৬ সময় দর্শন

আগামী ২ নভেম্বর (বুধবার) অনুষ্ঠেয় দেশের সাতটি উপজেলা, চারটি পৌরসভাসহ স্থানীয় সরকারের শতাধিক নির্বাচনে ৭২ ঘণ্টার জন্য বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সোমবার (৩১ অক্টোবর) মধ্যরাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর (বৃহস্পতিবার) মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টার জন্য ভোটের এলাকায় বাইক চলাচল বন্ধ থাকবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জেলা প্রশাসকদের মাধ্যমে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে। শুধু বাইক নয় ভোটের দিন অন্যান্য মটরযান চালচলও বন্ধ থাকবে।

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে জরুরি কাজে যান চলাচল করতে পারবে। সাংবাদিক, পর্যবেক্ষক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

২ নভেম্বর যে চার পৌরসভায় নির্বাচন হবে- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী উপজেলার হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পার্বতীপুর ও সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ পৌরসভা।

ওইদিন যে তিন উপজেলায় সাধারণ নির্বাচন হবে- চট্টগ্রামের কর্ণফুলী, সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের ওসমানীনগর। এছাড়া নেত্রকোণা সদর উপজেলা, কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী এবং কুষ্টিয়ার খোকসা উপজেলা।

১৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। ইউপিগুলো হলো- জয়পুরহাটের ক্ষতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা; কুষ্টিয়া সদরের জিয়ারথী ও কাঞ্চনপুর, মিরপুরের চিথলিয়া ও ধুবইল; জামালপুর উপজেলার মেলান্দহের আদ্রা ও ফুলকোচা; ঢাকার দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া; নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ও পাঁচগ্রাম; সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং, গোয়াইনঘাট, পূর্ব জাফলং ও মধ্য জাফলং; ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার খাড়েরা এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর।

এছাড়া লালমনিরহাট সদরের বড়বাড়ী, বগুড়ার শাজাহানপুরের আশেকপুর, যশোর সদরের আরবপুর, বাগেরহাট সদরের রাখালগাছি, মোল্লারহাটের উদয়পুর, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর, পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া, টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা, নেত্রকোণার মদনের নায়েকপুর, মানিকগঞ্জের হরিরামপুরের সুতালড়ী, কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ও মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ওইদিন। এদিকে একইদিন ৩৬টি জেলার ৫২টি উপজেলার ৫৮টি ইউনিয়ন পরিষদের মোট ৬০ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu