1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আলোচনার জন্ম দিলেন পূজা চেরী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পূজা চেরী। সম্প্রতি শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়ে বেশি আলোচনায় আসেন তিনি। বিষয়টিকে গুঞ্জন দাবি করে সবকিছুকে পাশ কাটিয়ে প্রতিনিয়ত নিজের দ্যুতি ছড়িয়ে চলেছেন এই নায়িকা। পূজা চেরি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব।

প্রতিনিয়ত বিভিন্ন লুকে ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। পূজার সেই ছবিগুলো বরাবরই নেটিজেনদের নজর কাড়ে।  

রোববার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন পূজা। হলুদ শাড়ির সঙ্গে কালো ব্লাউজ, চোখে কালো চশমা, হাতভর্তি চুড়ি, পায়ে হাই হিল পরে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। কখনো শুয়ে বই পড়ছেন, কখনো বা লাল গোলাপ ঠোঁটে আটকে রেখেছেন। ছবিতে আবেদনময়ী এক পূজাকে আবিষ্কার করেছেন তার অনুরাগীরা।

এই ছবির পরেই ফটোশুটের ভিডিও প্রকাশ করেছেন পূজা। আর এই ভিডিও হুমড়ি খেয়ে দেখছে নেটিজেনরা। শুধু তাই নয় মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। নেতিবাচক-ইতিবাচক দুই ধরনের মন্তব্যই দেখতে পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, পূজা চেরী বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। ২০১২ সালে মাত্র ১২ বছর বয়সে প্রথম শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ‘ভালবাসার রঙ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর ‘নূর জাহান’ (২০১৮) দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu