1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অর্থাভাবে মানুষকে এক বেলা খেয়ে থাকতে হচ্ছে : রিজভী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের মানুষ অর্থসংকটে ভুগছে। মানুষের কাছে এখন ভাত খাওয়ার টাকা নেই, এক বেলা খেয়ে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে নাটোরের উপশহর মাঠে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আসা নেতাকর্মীদের হামলার বিষয়ে রিজভী বলেন, বিএনপরি জনস্রোত দেখে আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে।

তাই শান্তিপূর্ণ মিছিলে তারা হামলা চালিয়েছে। যারা হামলা করেছে তারা কাপুরুষ। প্রশাসনের সমর্থন না থাকলে হামলাকারীরা জনস্রোতে খড়কুটের মতো উড়ে যাবে।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ রাতের আঁধারে ভোট করে ক্ষমতায় আসে। জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না। তাদের দুর্নীতি-লুটপাটের কারণে দেশ আজ মহাসংকটে। রিজার্ভ শূন্য করে ফেলেছে। বিএনপি ক্ষমতায় এলে জনতার আদালতে সব দুর্নীতির বিচার হবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদে হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে নাটোর পৌর ও সদর থানা বিএনপি।

নাটোর পৌর বিএনপির আহ্বায়ক শেখ এমদুল হক আল মামুনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপি নেতা সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ ও আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu