1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কুষ্টিয়ায় হত্যা মামলায় পাঁচ ভাইয়ের যাবজ্জীবন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৩১ সময় দর্শন

কুষ্টিয়ার কুমারখালী থানার একটি হত্যা মামলায় পাঁচ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম দুই আসামির উপস্থিতিতে এই রায় দেন।

আদালতের সরকারি আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, আদালত একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাছগ্রাম খালপাড়া গ্রামের রহমত শেখের পাঁচ ছেলে উজ্জল, সেজ্জাদ প্রকাশ সুজাত, সুজন, আব্দুল গফুর ও জালাল উদ্দিন।

রায় ঘোষণার সময় আব্দুল গফুর ও জালাল উদ্দিন উপস্থিত থাকলেও বাকি তিন আসামি পলাতক আছেন।

আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ জুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোদ্দবনগ্রাম এলাকার কৃষক রেজাউল বাড়ি থেকে সেচ ব্লকে আসার পথে পূর্ব শত্রুতার জের দণ্ডপ্রাপ্ত আসামিরা রামদা, চাপাতি, ছোরা, হাসুয়াসহ বিভিন্ন রকম দেশিয় অস্ত্র নিয়ে ঘাড়ে আঘাত করে।

পরে আসামিরা ছোরা দিয়ে রেজাউলের মাথায়, আর বুকে হাসুয়া দিয়ে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। এ সময় রেজাউলের চিৎকারে স্থানীয়রা এসে ধানের ব্লক থেকে তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে মারা যান।

ঘটনার পরের দিন নিহত রেজাউলের ভাই ফজলুর রহমান বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu