1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিরাজগঞ্জে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১১১ সময় দর্শন

সিরাজগঞ্জের সলঙ্গায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার দায়ে অজিরন বেগম (৩৯) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান।

দণ্ডপ্রাপ্ত নজিরন বেগম সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের শাহ আলমের স্ত্রী ও একই থানার গুদারচর গ্রামের মৃত শাকের প্রামাণিকের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, নাইমুড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শাহ আলমের সঙ্গে নজিরন বেগমের বিবাহ হওয়ার পর থেকেই শাশুড়ি আমেনা বেগমের সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।

২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর সারাদিন বউ-শাশুড়ির ঝগড়া হয়। একই দিনে বাড়িতে কেউ না থাকার সুযোগে নজিরন তার শাশুড়ি আমেনা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় শ্বশুর সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মোট ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu