1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বলসোনারোকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোকে হারিয়ে ফের জনগণের প্রতিনিধি নির্বাচিত হলেন বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা। রোববার নির্বাচনের দ্বিতীয় ধাপে হাড্ডাহাড্ডি লড়াই শেষে অল্প ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হন লুলা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে লুলা পেয়েছেন ৫০.৯ শতাংশ ভোট যেখানে ডানপন্থী বলসোনারো পেয়েছেন ৪৯.১ শতাংশ ভোট।

এর আগে ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন লুলা।

তাঁর বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ থাকলেও নির্বাচনে জিতে তিনি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েছিলেন।

ব্রাজিলের দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা চলছিল। দুই পক্ষ থেকে পরস্পরকে দোষারোপ ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়।  বলসোনারোর সমালোচকেরা তাঁর বিরদ্ধে করোনা মহামারির সময় অব্যবস্থাপনা এবং আমাজন বন উজাড় করার করার বিষয়ে কথা বলে আসছেন।

লুলা দা সিলভা ও বলসোনারো দুজন দুই মেরুর রাজনীতিবিদ হিসেবে পরিচিত। লুলা দা সিলভা বামপন্থী রাজনীতিবিদ আর বলসোনারোকে কট্টর ডানপন্থী বলে মনে করা হয়।

রোববার রাতে এক বক্তৃতায় ‍লুলা বলেন, তিনি বিভক্ত দেশকে একত্রিত করবেন। আমাজন বনকে সংরক্ষণে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। লুলা আরও বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছে আমি শুধু তাদের প্রেসিডেন্ট নই, আমি সমস্ত ব্রাজিলিয়ানদের প্রেসিডেন্ট। আমরা এক দেশ, এক মানুষ, এক মহান জাতি। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu