1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আমাদের অপরাধ একটাই, আমরা বিএনপি করি: মির্জা আব্বাস

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমাদের লোকজনের চেয়ে বেশি পুলিশ। বুঝলাম কেন এত পুলিশ? আপনারা কি চুরি ডাকাতি করেছেন? আমাদের একটাই অপরাধ আমরা বিএনপি করি। ’

রোববার (৩০ অক্টোবর) বিকেলে নবাবগঞ্জে ঢাকা জেলা বিএনপির সম্মেলনে অংশ নিয়ে মির্জা আব্বাস এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে বক্তব্য দেন।

কার সমাবেশ সফল করতে নেতাকর্মীরা প্রস্তুত উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আপনাদের (আওয়ামী লীগ) শিক্ষা দিতে জনগণ আসছে। আমরা কিন্তু জনগণের পায়ের সেই আওয়াজ পাচ্ছি। ’

মির্জা আব্বাস বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ করবে। মাটিতে কান পেতে শুনলে পায়ের আওয়াজ পাওয়া যায়। কারা জানি আসছে এই সরকারকে সরাতে। কারা আসছে? শহীদ জিয়ার সৈনিকরা আসছে। ’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিএনপি লুটপাট, খাওয়া-দাওয়ার মধ্যে নেই। মানুষের ভালোবাসায় বিএনপি বারবার ক্ষমতায় আসে। ’ এসময় ‘দুর্ভিক্ষ’ বিষয়ক মন্তব্য তুলে ধরে মির্জা আব্বাস প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দরবেশের নেতৃত্বে শেয়ার বাজার লুট করেছেন। সেই টাকা রাষ্ট্রকে ফেরত দেন। বাংলাদেশের অর্থনীতিকে লুট করেছেন, সেই টাকা ফেরত দেন। অনেক বাধাবিপত্তি আসছে, আপনারা ঐক্যবদ্ধ হোন। আমরা তারেক রহমানের নেতৃত্ব এই সরকারকে হঁটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। আপনারা সেই প্রস্ততি নেন। ’

সম্মেলনে সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহ উদ্দিন বাবুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু,  ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu