1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকে নৌবাহিনী: প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৮২ সময় দর্শন

যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকায় নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ প্রাকৃতিক দুর্যোগের সময় নৌবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমরা ভূমিহীন- গৃহহীন মানুষের ঘর দিচ্ছি। ১৯৯৭ সালে নৌবাহিনীর হাত দিয়ে সেন্টমার্টিনে প্রথম ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘর দেওয়া হয়।

যেকোনো দুর্যোগে নৌ বাহিনী মানুষের পাশে থাকে। ’

রোববার (৩০ অক্টোবর) গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে এমপিএ ২টি সংযোজন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘সমুদ্রসীমায় নজরদারি বাড়াতে আমরা উপকূলে ঘাঁটি তৈরি করেছি। শেরেবাংলা ঘাঁটি নির্মাণ কাজ অব্যাহত আছে। এটি নির্মাণ শেষ হলে সমুদ্র উপকূলের নিরাপত্তা আরও বাড়বে। ’ তিনি বলেন, আমাদের নিজেদের জাহাজ নিজেদের তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। নদীমাতৃক দেশে জাহাজ তৈরির ফলে অনেক বেসরকারি খাত এগিয়ে আসছে। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘খুলনা শিপ ইয়ার্ড ও চট্টগ্রাম ডাক ইয়ার্ড নৌবাহিনীর অনেক সুযোগ সৃষ্টি করেছে। আমাদের নৌবাহিনীর নিশ্চয়তা বিধান করছে, যা প্রশংসার দাবিদার। ’ তিনি বলেন, ‘আমাদের সমুদ্রসীমা রক্ষায় সজাগ থাকতে হবে। যুদ্ধ ও করোনার মধ্যে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। কিছুটা অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমরা কীভাবে এটা থেকে মুক্ত থাকতে পারি, সেদিকে নজর রাখতে হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

এর আগে ২০১৩ সালে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ২টি এমপিএ নেভাল এভিয়েশনে সংযোজন করেন। এর মধ্য দিয়ে নৌবাহিনীর নেভাল এভিয়েশন এমপিএ স্কোয়াড্রনে মোট ৪টি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট অপারেশনাল কার্যক্রম শুরু করলো।

আধুনিক সেন্সর ও মিশন ইকুইপমেন্ট সংবলিত নতুন ২টি ডর্নিয়ার ২২৮ এনজি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ঘণ্টায় সর্বোচ্চ ২২৩ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। নব সংযোজিত এমপিএ ২টি প্রায় ৫ ঘণ্টা একনাগাড়ে উড্ডয়ণের মাধ্যমে আমাদের সম্পূর্ণ এক্সক্লুসিভ ইকনোমিক জোন সহজেই নজরদারি করতে পারবে। নতুন এমপিএ ২টিতে গভীর সমুদ্রে নজরদারী পরিচালনার জন্য যুক্ত রয়েছে সার্ভেইল্যান্স রাডার, ইলেক্ট্রা অপটিক ইনফ্রারেড ক্যামেরা, ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক ও সার্চ অ্যান্ড রেসকিউ ডিটেকশন ফাইন্ডার।

এছাড়া আধুনিক প্রযুক্তি সম্বলিত মিশন ম্যানেজমেন্ট সিস্টেম এবং জাহাজ ও সাবমেরিনের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী আধুনিক যোগাযোগ ব্যবস্থা রয়েছে এমপিএ দুইটিতে। এই এমপিএসমূহ কমান্ড প্লাটফর্ম হিসেবে দেশের সমুদ্রসীমার সার্বক্ষণিক পর্যবেক্ষণ, সুনীল অর্থনীতির সুরক্ষায় যে কোন ধরণের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu