1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দ. কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত ৫৯, আহত ১৫০

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৬২ সময় দর্শন

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসব বিষাদে রূপ নিয়েছে। সিউলের ইতায়েওন জেলায় হ্যালোইন উৎসবের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও দেড় শতাধিক মানুষ। সিউল কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে

ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ চলছে। তাই আহত-নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

খ্রিষ্টানদের অন্যতম প্রধান উৎসব হ্যালোইন। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে সিউলের কেন্দ্রীয় ইতায়েওন জেলায় এ উৎসব উদযাপনকালে হঠাৎ হুড়োহুড়ি লেগে যায়। এসময় অসংখ্য মানুষ পদদলিত হয়। জানা গেছে, পদদলনে অনেকেরই কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ঘটনাস্থলের ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওয়ে দেখা গেছে, রাস্তার ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে।  জরুরি স্বাস্থ্য সেবা কর্মীরা সিপিআর দিচ্ছেন এবং উদ্ধারকারীরা অন্যের নিচে আটকে পড়া লোকদের টেনে আনার চেষ্টা করছেন।

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ওই এলাকায় জরুরি মেডিকেল টিম পাঠানোর নির্দেশ দিয়েছেন। হতাহতের সংখ্যা কমাতে হাসপাতালের শয্যা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে। এদিকে, জরুরি বৈঠক ডেকেছেন কোরীয় প্রেসিডেন্ট।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu