1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ছিল প্রতারক চক্রটির প্রধান টার্গেট

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১২১ সময় দর্শন

দীর্ঘ ২৬ বছর ধরে প্রতারণা করে আসছে সংঘবদ্ধ একটি চক্র। অবশেষে পুলিশের হাতে ধরা। এই চক্রের ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সরকারি ও বেসরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের টার্গেট করে চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।

 

রোববার (৩০ অক্টোবর) রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এসব জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ। সংবাদ সম্মেলনে তিনি জানান, বিদেশি এনজিও কর্মকর্তা, ডিগ্রীধারী চিকিৎসক, প্রকৌশলী, আমলা বা সরকারি কর্মকর্তা এসব পরিচয় নিয়ে মানুষকে সহায়তা কিংবা যৌথ ব্যবসায় বেশি লাভের প্রলোভন দেখিয়ে চক্রটি হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।

তিনি জানান, চক্রটি দীর্ঘদিন প্রতারণা করে জামিনে বেরিয়ে আবার লিপ্ত হয় প্রতারণায়৷ চলতি মাসেই এই প্রতারক চক্রের খপ্পরে পড়েন অবসরপ্রাপ্ত একজন অতিরিক্ত সচিব। অধিক লাভের আশায় তাদের সঙ্গে ব্যবসায় যুক্ত হতে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেন। এক পর্যায়ে চক্রটির নানা টালবাহানায় সাবেক এই সচিব প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে গত শুক্রবার অভিযান চালিয়ে গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম চক্রটিকে আটক করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu