1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মীরসরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় আরও ২ লাশ উদ্ধার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মীরসরাইয়ের উপকূলে সৈকত-২ ড্রেজার ডুবির ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ড্রেজারটি থেকে মোট ছয়টি মরদেহ উদ্ধার করা হলো।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ড্রেজারের ভেতর মাটিচাপা পড়া অবস্থায় লাশ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল।

নিহতরা হলেন- পটুয়াখালী জেলার নুরু সরদারের ছেলে আলম সরদার (৬০) ও একই জেলার আনিস মোল্লার বড় ছেলে শাহিন মোল্লা (৪৫)।

মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, ‘বুধবার রাতে আলম সরদার এবং বৃহস্পতিবার সকালে শাহিন মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ড্রেজার ডুবির ঘটনায় ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের লাশ উদ্ধার করার জন্য উদ্ধার অভিযান অব্যাহত আছে। ’

এর আগে গত সোমবার রাত ৮টার দিকে ড্রেজারটি ডুবে গিয়েছিল। সেখানে ৯ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা ডুবে যান।

মঙ্গলবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম নগর থেকে আসা ফায়ার সার্ভিসের আট সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ শ্রমিকদের লাশের জন্য সাগর পাড়ে অপেক্ষা করছেন স্বজনরা।

ড্রেজার থেকে বেঁচে ফেরা শ্রমিক মো. সালাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তীব্র বাতাস ও ঢেউয়ে সৈকত-২ নামের ড্রেজারটি মীরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। ড্রেজারের মালিক সৈকত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানকে মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নিয়োগ দিয়েছে বেপজা। ড্রেজারটিতে থাকা ৯ শ্রমিকের মধ্যে তিনি কিনারে আসতে পারলেও বাকি আট শ্রমিক আটকা পড়েন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu