1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

৫০ টন সিমেন্ট বোঝাই ট্রাক উঠতেই ভেঙে গেল সেতু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৪৬ সময় দর্শন

অতিরিক্ত সিমেন্টবোঝাই ট্রাকসহ বেইলি সেতু ভেঙে পড়ে বগুড়ার সঙ্গে সারিয়াকান্দি উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ শনিবার সকালে বগুড়া-সারিয়াকান্দি সড়কে গাবতলী উপজেলার সাবাসপুর নামক স্থানে বরুঙ্গী বিলের ওপর নির্মিত বেইলি সেতুটি ভেঙে পড়ে।

জানা গেছে, ১০ চাকার একটি ট্রাক ৫০ টন সিমেন্ট নিয়ে সারিয়াকান্দি যাচ্ছিল। ট্রাকটি সাবাসপুর বরুঙ্গী বিলে সড়ক ও জনপথ বিভাগের বেইলি সেতু অতিক্রম করার সময় সেতুটি ভেঙে পড়ে। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, বেইলি সেতুটি পুরোনো এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় ৫ টনের বেশি পণ্য পরিবহন করা যাবে না মর্মে সেতুর উভয় পাশে সাইনবোর্ড দেওয়া হয়। কিন্তু কিছুদিন আগে একটি সাইনবোর্ড ভেঙে যায় এবং অপরটি চুরি হয়ে যায়।

এদিকে জেলা সদরের সঙ্গে সারিয়াকান্দি উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, ৫০ টন সিমেন্ট বোঝাই ট্রাক অতিক্রম করার সময় সেতুটি ভেঙে যায়। এ ঘটনায় ট্রাকের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। অচিরেই সড়ক যোগাযোগ চালু করা হবে।

ট্রাকটি সরানোর পর সেতুটি প্রতিস্থাপনের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu