গত সেপ্টেম্বরের এক ঘটনাবহুল ফুটবল ম্যাচকে কেন্দ্র করে পাপুয়া নিউ গিনির ট্রব্রিয়ান্ড দ্বীপপুঞ্জের কিরিউইনা দ্বীপে দুই উপজাতিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৫ অক্টোবরের ওই ঘটনায় উপজাতি সম্প্রদায়ের অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির এক সরকারি কর্মকর্তা নেলসন তায়ুওয়াদা।
তিনি বলেন, ‘সেপ্টেম্বরের শেষ হওয়া এক ফুটবল ম্যাচকে ঘিরে এই উত্তেজনা। এছাড়াও রাজনৈতিক কারণসহ দুটি উপজাতির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার অনেক কারণ রয়েছে।
কাবওয়াকু ইউনাইটেড চার্চ কমিটির সদস্য ডেভিড মুদাগাদা বলেন, ‘সাধারণ নির্বাচন সম্পর্কিত সমস্যা থেকে লড়াইয়ের সূত্রপাত। এছাড়াও অন্যান্য ছোট সমস্যা, সামাজিক সমস্যাগুলিকে ট্রিগার করা হয়েছে। সেখানকার পরিস্থিতি এখনও বেশ গোলমেলে। ’
তিনি আরও বলেন, ‘আমি ঘটনাস্থলের আশেপাশের লোকদের কাছ থেকে যা শুনেছি তা হল, তারা সরকারী স্টেশন থেকে লড়াই শুরু করে। তারপর লোকদের দাওয়া করে গ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। এসময় ছুরি দিয়ে হত্যা করা হয় বেশ কজনকে। এ ঘটনায় প্রতিশোধ পরায়ণ হয়ে পড়েছে অপর পক্ষও। সেখানকার পরিস্থিতি বেশ বিশৃঙ্খল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সরকারি বাহিনী।