1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দিনে সবজি বিক্রেতা, রাতে স্বর্ণের দোকানে ডাকাতি

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৪০ সময় দর্শন

দিনের আলোয় কেউ চালায় অটোরিকশা আবার কেউ সবজি বিক্রেতা। কিন্তু রাত হলেই ককটেল ফাটিয়ে ও দেশীয় অস্ত্র নিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি করা ছিল তাদের মূল পেশা। মূলত জেলে গিয়ে তারা নিজেদের সদস্য সংখ্যা বৃদ্ধি করত।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মঙ্গলবার দুই ডাকাত সর্দারসহ তিনজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন সব তথ্য।

পরে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ২৪ সেপ্টেম্বর রাতে নৈশ প্রহরীদের বেঁধে ময়মনসিংহের নান্দাইল বাজারে মুক্তা জুয়েলার্স ও বিসমিল্লাহ জুয়েলার্সে ডাকাতি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে চক্রটি। ওই দুই দোকান থেকে ১৭ ভরি স্বর্ণালংকার ছাড়াও রুপার অলংকার ও নগদ সাড়ে চার লাখ টাকা লুট করে। ডাকাতি শেষে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনায় গত ১০ অক্টোবর ঢাকার নবাবগঞ্জ থেকে চারজনকে গ্রেপ্তার করে ডিবি।

পরে তাদের দেওয়া তথ্য মতে গত মঙ্গলবার সকালে ঢাকার দারুস সালাম থানার দ্বীপনগর থেকে ডাকাত সর্দার হাসমত বেপারী (৪৩) ও জসিম ওরফে মুন্না (৩৯) এবং আদাবর থানার সুনিবিড় আবাসিক এলাকা থেকে স্বর্ণের দোকানদার ইকবাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এসময় ইকবালের দোকান থেকে লুণ্ঠিত ১১ আনা স্বর্ণালংকার ও ৭০ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়।

এর আগে, আন্তঃজেলা ডাকাত দলের আরও চার সদস্যকে গ্রেপ্তার করে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় ডিবি পুলিশ। ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu